logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ০৮:৪৪ অপরাহ্ণ

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি খামেনির

প্রতিবেদন প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০২:২৫
  • সংবাদ পাঠকঃ ১৪৪৪ জন
photo

অনলাইন ডেক্স : 

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,‘বিশ্বের স্বৈরশাসকরা অহংকারের চূড়ায় পৌঁছেই পতনের মুখে পড়ে, ট্রাম্পকেও একই পথ বরণ করতে হবে। তাকে ক্ষমতাচ্যুত করার সময় এসেছে।’ 

 

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন। এসময় তিনি ইরানে চলমান বিক্ষোভকে বিদেশি মদদপুষ্ট শক্তিগুলোর ষড়যন্ত্র বলেও দাবি করেন।

খামেনি বলেন, ইরান হাজারো মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। দেশকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত শক্তির সামনে কখনো মাথা নত করতে দেওয়া হবে না।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য এসব কর্মকাণ্ড চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, যদি ট্রাম্প সত্যিই জানত কীভাবে একটি দেশ চালাতে হয়, তাহলে নিজের দেশকে ঠিকভাবে চালাত। তার সময় ফুরিয়ে এসেছে।

ইরানের জনগণ, বিশেষ করে যুবসমাজকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি ভাষণ শেষ করেন।

এদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে শুরু হওয়া প্রায় দুই সপ্তাহের আন্দোলন আরও জোরদার হয়েছে। এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’ জাতীয় স্লোগান দিচ্ছেন এবং সরকারি ভবনে আগুন ধরানোসহ সহিংস ঘটনারও খবর পাওয়া গেছে।

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরান কর্তৃপক্ষ দেশজুড়ে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেয়। শুক্রবার ভোরে সংস্থাটি জানিয়েছে, বিক্ষোভ দমনের প্রচেষ্টায় ইরান প্রায় ১২ ঘণ্টা কার্যত অফলাইনে ছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির দাবি, এ অস্থিরতায় অন্তত ৪১ জন বিক্ষোভকারী এবং ৪ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি প্রায় ২ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শেয়ার করুন