logo

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৩:২৫ পূর্বাহ্ন

পদত্যাগ করেছেন খোদা বকশ চৌধুরী

প্রতিবেদন প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | সময়ঃ ০৬:৩১
  • সংবাদ পাঠকঃ ১৩৬৮ জন
photo

ঢাকা অফিস : 

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) মোহাম্মদ খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

 

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।

মুহাম্মদ ইউনূস গত বছরের নভেম্বরে তিনজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিজের বিশেষ সহকারীর দায়িত্ব দেন। তাদের মধ্যে পুলিশের সাবেক আইজি খোদা বকশকে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কার্যক্রম তত্বাবধানের দায়িত্ব।

 

বিএনপি জোট সরকারের শেষ সময়ে ২০০৬ সালের নভেম্বরে খোদা বকশ খোদা বকশ চৌধুরী আইজিপির দায়িত্ব পান। সেনা সমর্থিত ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকার তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেয়।

অধ্যাপক ইউনূসের বিশেষ সহকারী পদ থেকে খোদা বকশের পদত্যাগের কারণ জানা যায়নি। পদত্যাগ পত্রে তিনি ‘ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগ’ উল্লেখ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন