logo

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৩:১৯ পূর্বাহ্ন

হিলিতে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদন প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | সময়ঃ ০৭:৩৩
  • সংবাদ পাঠকঃ ২৫০৮ জন
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার চুড়িপট্টি এলাকার রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১ নভেম্বর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

 

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য তার কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।

 

ওসি আরও জানান, উদ্ধার ব্যক্তির নাম আতাউর রহমান (৬০), পিতা মৃত রমিজ উদ্দিন শেখ ও মাতা মোছা. ফাতেমা খাতুন। তার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ডাকঘরের ডঙর এলাকার খিরাপাড়া গ্রামে।

 

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় ও পরিবারের সদস্যদের নিশ্চিত করা গেলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

শেয়ার করুন