logo

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৩:১২ পূর্বাহ্ন

পলাশবাড়ী যুবদল এর প্রতিষ্ঠা বার্ষকী পালিত

প্রতিবেদন প্রকাশ: ২৯ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:৫৫
  • সংবাদ পাঠকঃ ৪১৯৯ জন
photo

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষকী পালন করেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদল।

২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে পলাশবাড়ী জিরো পয়েন্ট এ পলাশবাড়ী উপজেলা যুবদলে ১ নং যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনুর সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক।

 

প্রধান বক্তার বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় যুবদল সবসময় মাঠে থাকবে।

শেয়ার করুন