logo

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৩:১৪ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদন প্রকাশ: ২৯ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৩:০৩
  • সংবাদ পাঠকঃ ৪১৪২ জন
photo

শাহ আলম, ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃ দিনাজপুর জেলার ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে  মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় ঘোড়াঘাট পৌর যুবদলের আয়োজনে ঘোড়াঘাট পৌর এলাকার খেতাব মোড় হতে একটি বিশাল রেলী ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে গাইবান্ধা মোড় রাজলক্ষী হোটেল চত্তরে যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাহিদ পরভেজের সভাপতিতে ও সদস্য সচিব সজিব কবির এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।
 
এসময়ে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর ছাত্র দলের আহবায়ক রিজভী আহমেদ রকি সহ প্রমুখ।
 
উক্ত অনুষ্ঠানে মাহফুজার রহমান সাজু, পৌর বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক আনভিল বাপ্পি, মোহাম্মদ নাছিম, মহিলা দলের আহবায়ক আয়শা সিদ্দিকা,সদস্য সচিব এসতেআরা বেগম,যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সাব্বির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মমিনুল ইসলাম, মোঃ সেলিম মিয়া, মোহাম্মদ নাঈম খান নিরব,৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বোলন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব আজিজুর রহমান ডিপটি,পৌর ছাত্র দলের সদস্য সচিব ইফতেরাল ইসলাম ধলু,যুগ্ন আহ্বায়ক  ইমরন খন,সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন