logo

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৩:১৪ পূর্বাহ্ন

বগুড়ায় দাড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াত প্রার্থী সোহেলের গনসংযোগ

প্রতিবেদন প্রকাশ: ২৬ অক্টবার ২০২৫ | সময়ঃ ০৪:০৮
  • সংবাদ পাঠকঃ ২৫৬৫ জন
photo

বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেছেন, সমাজে কুরআন প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী লড়াই সংগ্রাম করে যাচ্ছে।আমরা দেশকে এক বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন, মাদক ও অপরাধমুক্ত এক নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘদিন ধরে সমাজে কাজ করে যাচ্ছি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কেউ মাদকের আশেপাশে যাবেনা।

 

আমরা এমন এক সমাজ কায়েম  করতে চাই যে সমাজের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারের নিশ্চিয়তা থাকবে। তিনি শনিবার বিকেলে বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের চকসুত্রাপুর মাদরাসা মোড়ে গণ সংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। গণ সংযোগে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের আমির আব্দুযল কুদ্দুস, নায়েবে আমীর মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মাওলানা মমিনুল ইসলাম ফরহাদ, সহকারী সেক্রেটারী আব্দুস সামাদ, যুব বিভাগের সভাপতি মাস্টার নজরুল ইসলাম, মিজানুর রহমান, আলিয়া মাদ্রাসা শিবিরের সভাপতি আবুল কাশেম প্রমুখ।

শেয়ার করুন