logo

সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১০:৫৫ অপরাহ্ণ

সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র‌্যালি প্রদর্শনী

প্রতিবেদন প্রকাশ: ২০ অক্টবার ২০২৫ | সময়ঃ ০১:৫০
  • সংবাদ পাঠকঃ ৪৭৮৮ জন
photo

জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।
 

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রশাসন  এ র‌্যালিতে অংশ নেয়।র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।

 

হাত ধোয়ার ‘নায়ক হোন’ এ প্রতিপাদ্যর ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আব্দুল গাফফার। 

 

এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুল্লাহ প্রামানিক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে হাত ধোয়া প্রদশর্নী অনুষ্ঠিত হয়।

 

জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার নওগাঁ

শেয়ার করুন